ভিডিওতে স্বয়ংক্রিয় ক্যাপশন যুক্ত করলো ইনস্টাগ্রাম

৩ মার্চ, ২০২২ ১০:৪৬  
অনেকদিন ধরে প্রতিশ্রুতি দিয়ে এসে শেষতক তা করে দেখালো ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের ফিডে প্রচারিত ভিডিওগুলোতে চালু করলো স্বয়ংক্রিয় ক্যাপশন। ক্যাপশনটি পাওয়া যাবে প্রোগ্রামটি চালুর সময় ‘সিলেক্ট ল্যাঙ্গুয়েজেস’ অপশনে। এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান অ্যাডাম মোশের। বলেছেন, গত এপ্রিল থেকে ফিচারটি কনটেন্ট নির্মাতাদের জন্য ‘ডিফল্ট’ সেবা এআই হিসেবে চালু রয়েছে। আগামী মাসে আরও কিছু ভাষা যোগ হবে এই ফিচারে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ভার্জ জানিয়েছে, কাজ করার সময় ক্রিয়েটরকে ম্যানুয়ালি এই ক্যাপশন চালু করে নিতে হবে। সব মিলিয়ে এই প্রক্রিয়া ইনস্টাগ্রামের ব্যবহার আরও সহজ করবে। বিশেষত যারা বধির অথবা কানে কম শোনেন অথবা যারা শব্দ বন্ধ করে ভিডিও দেখতে চান তাদের জন্য এটি বেশ সুবিধাজনক হবে। আশা করা হচ্ছে, ব্যবহার যত বাড়বে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা তত বেশি শিখবে এবং এর মান তত উন্নত হবে। সুতরাং ক্যাপশনটি প্রাথমিকভাবে অতটা নিখুঁত হবে না বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যম ভার্জ। টিকটকে গত বছরের এপ্রিলে ফিচারটি চালু হয়েছে। বাই ডিফল্ট হিসেবে এটি চালু থাকে ক্রিয়েটর প্ল্যাটফর্মে।